দুর্ধর্ষ টেম্পু ইসমাইলকে গ্রেফতার দেখানোর নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০২৬, ১৮:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৮:৫৩

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবুল মনসুর তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটি ২০২৫ সালের ১৩ জুন নগরীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছিল।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ‘টেম্পু ইসমাইল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। অতীতে ১৩ বার গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাই নতুন মামলায় তাকে আইনানুগভাবে গ্রেফতার দেখানো হয়েছে।’ 

রাষ্ট্রপক্ষে শুনানিতে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া, সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এবং আব্দুল্লাহ আল ফাহাদ অংশ নেন।

তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩৮ বছর বয়সী ইসমাইল হোসেন ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তিনি চান্দগাঁও থানা এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তদন্তে আরও জানা গেছে, এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের সঙ্গে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধ সংঘটনে অংশ নেন বলে তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, মামলার অন্যান্য আসামির পরিচয়, অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য উদঘাটনের স্বার্থে ইসমাইল হোসেনকে ওই মামলায় গ্রেফতার দেখানো তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘তদন্তকারী কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, টেম্পু ইসমাইলের বিরুদ্ধে ২৩টি মামলার তথ্য রয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের স্বার্থে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।’

নগরের চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সশস্ত্র মহড়া, আধিপত্য বিস্তার এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে টেম্পু ইসমাইলের বিরুদ্ধে। ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনি গুলিবিদ্ধও হয়েছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি 
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
সর্বশেষ খবর
ঢাবিতে ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি  
ঢাবিতে ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি  
অর্থ বছরের শুরুতেই  পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ
অর্থ বছরের শুরুতেই  পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ
চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 
চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 
দুবাইকে কেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মনে করেন নারীরা
দুবাইকে কেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মনে করেন নারীরা
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে