সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা করে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ আগস্ট ২০২৬, ২১:৫৬ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকারর্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। একই ঘটনায় কারখানাটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে বিএসআরবি’র মহাপরিচালক (ডিজি) শফিউল আলম তালুকদার এ সংক্রান্ত স্টপ অপারেশন অর্ডার (এসওও) জারি করেন।  

এ ছাড়াও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিএসবিআরএ’র ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের একটি এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এ পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃত্যুবরণকারী ৮ শ্রমিকের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- সানি দাস (২২), পলাশ দাস (২৭), হাবিবুর রহমান (৫০) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮), গাইবান্ধার বাসিন্দা খোকন (৪০) ও রানা (২৭)।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে