বিয়ের অনুষ্ঠানে ঝগড়া, ৯ মাস পর কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আবদুল মান্নান (৬২)। তিনি ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানে ৯ মাস আগে আবদুল মান্নানের সঙ্গে তার প্রতিবেশী মোজাম্মেল হকের ঝগড়া হয়। এরপর থেকে দুই জনের বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে বিষয়টি নিয়ে মান্নান ও মোজাম্মেল হকের আবারও ঝগড়া হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা এ সময় দুই জনকে শান্ত করেন। এ ঘটনার পর স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরছিলেন আবদুল মান্নান। এ সময় আবদুল মান্নানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মান্নান জানান, রাতের আঁধারে ওত পেতে থাকা মোজাম্মেল হক তাকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দারা আবদুল মান্নানকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলীর একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, আবদুল মান্নান নামে ছুরিকাঘাতে আহত এক বৃদ্ধকে রাতে চমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের ছেলে আব্দুল আল মাসুদ মুন্না তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। ছেলে জানিয়েছে, রাঙ্গুনিয়া থানাধীন নিজ বাড়িতে আত্মীয়দের মধ্যে দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে বিরোধের জেরে কুপিয়ে আহত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র হাতে যুবকের মহড়া
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
সর্বশেষ খবর
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী