জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের কাছে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের সেবা নয়, দায়িত্ব। তবে সরকারের একার পক্ষে সবসময় জনগণের পানির চাহিদা পূরণ করা সম্ভব নয়। সে কারণে বেসরকারি প্রতিষ্ঠানকে এসব কাজে নিয়োজিত করা হচ্ছে। এর ফলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে, যা জনগণের চাহিদা পূরণ ও উন্নয়নকাজ ত্বরান্বিত করে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় চট্টগ্রাম নগরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে এ প্রকল্প নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল প্রতিষ্ঠায় চট্টগ্রাম ওয়াসার সঙ্গে যৌথভাবে কাজ করবে বেসরকারি সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ।

জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম তরিকুল ইসলাম এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইয়ামিন ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

তিন বছর মেয়াদি এই সমঝোতার আওতায় তিন পক্ষ যৌথভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জন্য একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করবে। নগরীর ঘনবসতিপূর্ণ ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডকে এ কার্যক্রমের পাইলটিং এলাকা হিসেবে ধরা হয়েছে। এ দুটি ওয়ার্ড অর্থমন্ত্রীর সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। বর্তমানে এ দুটি ওয়ার্ডে ওয়াসার পানি সরবরাহের পরিমাণ চাহিদার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।

নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ান ভ্যান ডার লিন্ডেন এবং দুটি ওয়ার্ডের অধিবাসীদের পক্ষে ইসরাফিল খসরু অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন।

/এফআর/
সম্পর্কিত
উন্নয়ন ও পুনর্বাসনে বেসরকারি অংশগ্রহণ বাড়ানো হচ্ছে: অর্থমন্ত্রী
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
সর্বশেষ খবর
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিল দলে চমকের ইঙ্গিত
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিল দলে চমকের ইঙ্গিত
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই