এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘অনেকেই বলে, আমরা কেন এত টাকার তেল খরচ করে লংমার্চে যাচ্ছি। আমরা আজকে বলবো সরকারের গদি লড়ে গেছে। সরকার কি টের পাচ্ছে? সবাই মাঠে থাকবেন। আমরা সরকারকে বলবো, ৬ দফা দাবি মেনে নিন। যদি দাবি না মানেন, তাহলে ছয় দফা এক দফাতে রূপান্তর হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।’
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ থাকবে প্রত্যেককে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন। এই বৃহত্তর কুমিল্লা কখনও সন্ত্রাসের কাছে মাথানত করে নাই, চাঁদাবাজের কাছেও করবে না।’









