ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫০ জন আহত হন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্পনোয়াগাঁও ও নতুন হাবেলিপাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। রাত সোয়া ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে বিকাল সাড়ে ৪টা থেকে স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা হয়। সেখানে বিকাল ৫টার দিকে নতুন হাবেলিপাড়া গ্রামের এক কিশোর স্বল্পনোয়াগাঁও গ্রামের এক কিশোরকে মারধর করে। তারা দুজনই খেলার দর্শক ছিল। এর জেরে সন্ধ্যা ৭টার দিকে উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামীণ সড়কে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েন। টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে চালিয়ে যেতে থাকে দুই পক্ষ। এতে এক এএসপিসহ অন্তত ৫০ জন আহত হন।

আহতদের মধ্যে মেহরাব আলম নামের এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ও ব্যবসায়ী রুক্কু হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে ইটের আঘাতে আহত হন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার।

চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘সংঘর্ষ থামাতে গিয়ে পায়ে এবং কোমরে আঘাত পেয়েছি। জখমি ফোলায় বরফ দিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।’

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ৩৫ জন রাত সাড়ে ৯টার মধ্যে চিকিৎসা নিয়েছেন। পরে আরও অনেকে এসেছেন।

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘আমাদের ওপরও হামলা হয়েছে। আমাদের সার্কেল এএসপি স্যার আহত হয়েছেন। তিনি পায়ে ইটের আঘাত পেয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এনেছে। 

/এএম/এম/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব