পুরোনো যন্ত্রাংশের আড়ালে জাপান থেকে নিয়ে এলো দুটি গাড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯

জাপান থেকে মোটর পার্টস ও ব্যবহৃত ইঞ্জিন আনার ঘোষণার আড়ালে খণ্ডিত অবস্থায় দুটি বিলাসবহুল গাড়ি ও ১৯টি পুরোনো ইঞ্জিন আমদানির ঘটনা ধরা পড়েছে কাস্টমস কর্তৃপক্ষের হাতে। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামভিত্তিক ‘মৈত্রী অটোমোবাইল’ নামের একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল ঢাকার খিলক্ষেতের সিঅ্যান্ডএফ এজেন্ট ‘জে পি এক্সপ্রেস লিমিটেড’।

গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর কাস্টমস হাউস আইসিডি ও শুল্ক গোয়েন্দা অধিদফতর যৌথভাবে গত ৩০ জুলাই নিবন্ধিত চালানের কন্টেইনারটি লক করে। পরে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) কমলাপুর আইসিডিতে জোরপূর্বক কন্টেইনার খুলে (ফোর্স কিপ ডাউন) পরীক্ষা শুরু করেন কর্মকর্তারা। দুই দিনব্যাপী কায়িক পরীক্ষায় পার্টসের আড়ালে খণ্ডিত দুটি পূর্ণাঙ্গ গাড়ি এবং ১৯টি অবৈধ পুরোনো ইঞ্জিনের উপস্থিতি ধরা পড়ে।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক সাগর সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিথ্যা ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, চালানটির বিপরীতে পূর্ণাঙ্গ পরীক্ষণ প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কাস্টমস আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
সর্বশেষ খবর
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম