কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধে প্রধান শিক্ষককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ০২:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ০২:৫৯

Comilla কুমিল্লার বরুড়া উপজেলার ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিলকে (৫৮) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। বরুড়া থানার ওসি আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানান, ধনিশ্বর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. ইব্রাহিম খলিলের সঙ্গে একই গ্রামের মৃত বসত আলীর ছেলে রমজান আলীর দীর্ঘদিন ধরে সম্পত্তির বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার দুপুরে মো. ইব্রাহীম খলিল সংবাদ পান তার সম্পত্তিতে রমজান আলী খড়ের গাদা তৈরি করছেন। তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে এসে তার বসত বাড়ি সংলগ্ন বিরোধপূর্ণ ভূমিতে গিয়ে রমজান আলী (৫৫), আব্দুল বারেক (৬০), উভয় পিতা- মৃত বসত আলী, হারুন (২০), পিতা- রমজান আলী, ইসরাফিল (২৪), পিতা- আব্দুল বারেকদেরকে খড়ের খাদা তৈরিতে বাধা দিলে ইব্রাহিম খলিলকে তারা উপর্যুপরি আঘাতে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

আরও পড়ুন: চাকরি দেওয়ার কথা বলে টাকা নিতে এসে ২ ভুয়া পুলিশ আটক

বরুড়া থানার ওসি আসলাম সিকদার জানান, লাশ ময়না তদন্তের জন্য সোমবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের