টানা দুই দিন বিনাচিকিৎসায় পড়েছিলেন অজ্ঞাত নারী, শিক্ষার্থীদের চাপে হাসপাতালে ভর্তি

কুমিল্লা প্রতিনিধি 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩

​কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেত‌রে টানা দুই দিন বিনাচিকিৎসায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সড়ক দুর্ঘটনায় আহত মানসিক প্রতিবন্ধী এক নারী। 

প্রাচীর ঘেঁষে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি সহ্য করে পড়ে থাকলেও মেলেনি হাসপাতালের একটি বেড কিংবা চিকিৎসা। 

অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মানুষের দাবির মুখে শুক্রবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

​খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করেন দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী। 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মায় রেখে আসে।

​তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে ওই নারীকে হাসপাতালের ভেতরে খোলা প্রাঙ্গণে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজের নাম বা স্বজনদের পূর্ণাঙ্গ পরিচয় দিতে পারছেন না। কেবল ঠিকানা হিসেবে ‘ব্রাহ্মণবাড়িয়ার মূলগাঁও’ নামটুকু উচ্চারণ করছেন।

সিয়াম ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘টানা দুদিন ধরে অসহায় ওই নারী রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে মাটিতে শায়িত ছিলেন। কিন্তু চিকিৎসার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

​চিকিৎসকের এই অনীহা এবং রোগীর দুরবস্থার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে তাদের জোরালো চাপের মুখে শুক্রবার রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়।

এ বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

স্বাস্থ্য কমপ্লেক্সের আরওএমও ডা. কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বেওয়ারিশদের চিকিৎসার দায়িত্ব হাসপাতালের নয়, তবে কেউ যদি দায়িত্ব নিয়ে ভর্তি করায় তাহলে চিকিৎসা করা যাবে। ওই নারীকে তো ভর্তি করায়নি। তাই তার চিকিৎসা দেওয়া হয়নি।’    

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ‘এই ঘটনা শোনার পর আমি উপজেলা সমাজসেবা অফিসারকে খোঁজ খবর নিতে বলেছি এবং তার প্রয়োজনীয় সব চিকিৎসা ও ওষুধের খরচ বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষমতার সঙ্গে বদলে যায় ইতিহাস ও সংস্কৃতির পাঠ, শেষ কোথায়?
ক্ষমতার সঙ্গে বদলে যায় ইতিহাস ও সংস্কৃতির পাঠ, শেষ কোথায়?
তোরেসের আসার আগে পিএসজির নজরে ছিলেন যে তারকা
তোরেসের আসার আগে পিএসজির নজরে ছিলেন যে তারকা
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা