গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান

নোয়াখালী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৭:৪৫ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে ডিএসটি টেস্টের কাজ। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে কূপটিতে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কুপটির খনন কাজ শুরু করা হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। যার মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে আরও ২-৩ দিন ডিএসটি পরীক্ষা শেষে মোট মজুত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
এক কূপে মিলেছে গ্যাস, এবার নজর যমুনার ওপারেও
এলপিজির আঁচে কমছে রান্নার আইটেম
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
সর্বশেষ খবর
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাদক নিয়ে মারামারি, যুবককে ছুরিকাঘাতে হত্যা
মাদক নিয়ে মারামারি, যুবককে ছুরিকাঘাতে হত্যা
মেসির চার রেকর্ড, যেগুলো ভাঙা প্রায় অসম্ভব
মেসির চার রেকর্ড, যেগুলো ভাঙা প্রায় অসম্ভব
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক