অশ্রুসিক্ত নয়নে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১৮:৩৬ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী শেষে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে বুধবার (২১ অক্টোবর) বিকালে মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বঙ্গোপসাগরের জলে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিকাল থেকেই টেকনাফ সমুদ্রসৈকতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে আসা হয় সৈকতে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, উলুধ্বনি ও সিঁদুর খেলার মধ্য দিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দেবী দুর্গাকে বিদায় জানানোর সময় অনেক ভক্তকে অশ্রুসিক্ত হতে দেখা যায়।

সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষও প্রতিমা বিসর্জন দেখতে সৈকতে সমবেত হন। এতে ধর্মীয় উৎসবটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হয়।

বিকালে মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বঙ্গোপসাগরের জলে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা

টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন ধর বলেন, ‘অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

বিসর্জন ঘিরে সৈকত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। বিভিন্ন স্থানে টহল ও নজরদারি ছিল।

ধর্মীয় রীতি অনুসরণ করে বঙ্গোপসাগরের লোনাজলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে টেকনাফে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

/এএম/ 
সম্পর্কিত
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল, ভক্তদের আহ্বান ‘আবার দেখা হবে’
পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী
মাকে বিদায়ের দুঃখ ভুলতে সিঁদুর খেলা
সর্বশেষ খবর
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল, ভক্তদের আহ্বান ‘আবার দেখা হবে’
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল, ভক্তদের আহ্বান ‘আবার দেখা হবে’
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
ভূরিভোজে পেটের গোলমাল এড়াবেন কীভাবে?
ভূরিভোজে পেটের গোলমাল এড়াবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান