দিনেদুপুরে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, এখনও কেউ গ্রেফতার হয়নি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২৬, ১৮:২৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:২৫

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া টাকাও। দুটি মোটরসাইকেলে আসা ছয় জনের একটি সশস্ত্র দল এ ছিনতাইয়ে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামসুন নাহার রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জমি নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় তার ব্যাগে নগদ ২৫ লাখ টাকা ছিল। পথে বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয় জনের একটি দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম  বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার কিংবা আটক হয়নি। তবে তদন্তে অগ্রগতি আছে। আশা করছি, শিগগিরই জড়িতদের গ্রেফতারে সক্ষম হবো।’

ঘটনার পর ভুক্তভোগী শামসুন নাহার রাউজান থানায় একটি অভিযোগ দেন। এতে অজ্ঞাত ৬ জন মোটরসাইকেল আরোহীকে আসামি করা হয়েছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাব-রেজিস্ট্রি অফিসের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে ছয় জন তাদের গাড়ির সামনে এসে গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন শামসুন নাহারের দিকে বন্দুক দেখিয়ে হাতে থাকা ব্যাগ ভর্তি ২৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় সিএনজি অটোরিকশার চাবি এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

শামসুন নাহার বলেন, ‘আমি তাদের বলছিলাম আমাকে মেরে ফেলো, তবু আমার টাকা নিস না। কিন্তু আমার টাকাগুলো নিয়ে গেছে তারা। আমার ছোট ছেলের অনেক কষ্টের জমানো টাকা। তার টাকা দিয়ে জমি কিনতে যাচ্ছিলাম। এখন আমি কী করবো জানি না।’

প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় রাউজানজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাউজানে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংসতা, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। উপজেলাজুড়ে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে কমপক্ষে ১২টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে রায়হান বাহিনী কিছুটা নিষ্ক্রিয় হলেও ফজল হক বাহিনী বেশ সক্রিয় হয়ে উঠেছে। অথচ বাহিনীর প্রধান জেলা পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফজল হক বিদেশে অবস্থান করছেন।

বিদেশে অবস্থান করেও তার অনুসারীদের দিয়ে রাউজান উপজেলার নোয়াপাড়া, উরকিরচর, পাহাড়তলী, বাগোয়ান, পশ্চিম গুজরা ও পূবূগুজরা ইউনিয়নে চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তার লোকজন পান দোকান ব্যবসায়ীর কাছ থেকেও চাঁদা তুলছে বলে অভিযোগ আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত উপজেলায় ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ লুট: একজনকে ধরার পর বেরিয়ে এলো ৮৮ লাখ টাকা
সর্বশেষ খবর
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
প্রথম দিনেই ৬ জাতীয় রেকর্ড, নৌবাহিনীর দাপট
প্রথম দিনেই ৬ জাতীয় রেকর্ড, নৌবাহিনীর দাপট
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল