বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তার স্বামী মৃত আবুল কালাম। তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নুর নাহার। সম্প্রতি তার বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। বুধবার সকালে তার ছেলে কর্মস্থলে চলে যান। তার অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তারা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানার ওপর নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। 

ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্যমতে, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তার শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক, সবাই মাদ্রাসাছাত্র
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক, সবাই মাদ্রাসাছাত্র
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হানিফসহ ৪ জনের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, বিক্রয়লব্ধ অর্থ পাবেন যারা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হানিফসহ ৪ জনের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, বিক্রয়লব্ধ অর্থ পাবেন যারা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা