টিকটকের কমেন্ট নিয়ে বসলো সালিশ, দফায় দফায় সংঘর্ষে পুরো বাজার রণক্ষেত্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১৭:১৫ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:১৫

টিকটক ভিডিওতে নেতিবাচক কমেন্ট করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার টিকটকের ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাগর বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়। এ সময় দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসার জন্য শনিবার সকালে আশুগঞ্জ বাজারে জারু মিয়ার গদিতে পুলিশ ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধ নিষ্পত্তি হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুপুরের দিকে দুই পক্ষ বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আশুগঞ্জ পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বাজারে দোকানপাট সবকিছু মুহূর্তেই বন্ধ হয়ে যায়। বাজারে থাকা মানুষগুলো প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। পরে পুলিশ এসে কয়েক দফা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, টিকটকে কমেন্ট করা নিয়ে গতকাল দুই পক্ষের মধ্যে হাতাহাতির  ঘটনা ঘটেছিল। সেটির সমাধানে আজ সকালে পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসাও করা হয়। পরে সালিশ বৈঠক শেষে পুলিশ চলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় আশুগঞ্জ বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
যেসব কারণ দেখিয়ে বরখাস্ত করা হলো ডিবির সেই হারুনকে
ডিবির হারুনসহ পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
সর্বশেষ খবর
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
৪০ লাখ শিক্ষার্থী পাবেন জেনেটিক বায়ো-কাউন্সেলিং সেবা
৪০ লাখ শিক্ষার্থী পাবেন জেনেটিক বায়ো-কাউন্সেলিং সেবা
যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ
যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ
ভাইয়ের সাথে কথা বলো, ছেলেপুলে পাঠালে চাঁদা ৫০ লাখ থেকে ১ কোটি হয়ে যাবে
ভাইয়ের সাথে কথা বলো, ছেলেপুলে পাঠালে চাঁদা ৫০ লাখ থেকে ১ কোটি হয়ে যাবে
সর্বাধিক পঠিত
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী