মিয়ানমারে সার পাচার, জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ১৫:০৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:০৫

চট্টগ্রামের মীরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের সাবেক দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) উপজেলার ইছাখালী ও ওচমানপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মহসিন প্রকাশ সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ফরিদুল ইসলামের ছেলে ফাবিয়াতুল ফারাবি (২৪)।

পুলিশ জানায়, মহসিন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। ফাবিয়াতুল ফারাবি একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। এদিকে সার পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেফতারে অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে রয়েছেন।

পুলিশের দাবি, সার পাচারের ঘটনায় এরই মধ্যে তিনটি বড় চালান জব্দ করা হয়েছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের দেওয়া তথ্য ও মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে একটি চক্র মিয়ানমারে সার পাচার করে আসছিল। নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার পাচারের বিষয়টি শওকত আকবর সোহাগকে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা চান। পরে সোহাগ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রলোভন দেখান।

ওসি আরও বলেন, ওই প্রলোভনে ফাবিয়াতুল ফারাবিসহ গ্রেফতার ব্যক্তিরা অন্য আসামিদের সহযোগিতায় সার মিয়ানমারে পাচারের চেষ্টা করেন। গ্রেফতার ব্যক্তিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়। সাগরপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়।

এর আগে ৩১ অক্টোবর ভোরে জোরারগঞ্জ থানার মুহুরী প্রকল্পের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করে পুলিশ। এ সময় আটজনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক ও পাচারের জন্য প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

/আরএইচ/
সম্পর্কিত
শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না: রিজভী
কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় গ্রেফতার ১২
ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
ফ্রান্সের দাঙ্গায় উসকানিমূলক প্রচারণা চালিয়েছে রুশ নেটওয়ার্ক
ফ্রান্সের দাঙ্গায় উসকানিমূলক প্রচারণা চালিয়েছে রুশ নেটওয়ার্ক
শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না: রিজভী
শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না: রিজভী
নতুন পাসপোর্ট কীভাবে করবেন
নতুন পাসপোর্ট কীভাবে করবেন
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী