শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৫:১১ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। আইন তার নিজের গতিতে চলবে। তবে প্রতিদিন ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে তার ফেরার দিবাস্বপ্ন সফল হবে না।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অহংকারী লুটেরাদের পতনের চেতনা ৭ নভেম্বর। গণহত্যার পরও পলাতক হাসিনার কোনও অনুশোচনা নেই, এখনও তিনি অনুতপ্ত নন। অথচ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারির ভুলের পর বিভিন্ন সভায় ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার শাসনামলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য অনুতপ্ত হননি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন বলা হতো, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশে ধরণা দিচ্ছেন? তার ক্ষেত্রেও আদালত নিজস্ব গতিতে চলবে, আইনও তার গতিতে চলবে।

তিনি বলেন, শেখ হাসিনা আবারও বিদেশের বিভিন্ন রাজনীতিকের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে। যাতে দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। অথচ, খালেদা জিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়। তখন আমরা প্রতিবাদ করলে আইনমন্ত্রী ও ওবায়দুল কাদের বলতেন, আদালত তার নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে সেই আইন ও আদালত কেন নিজস্ব গতিতে চলবে না?

রিজভী বলেন, তারেক রহমানের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের পার্থক্য স্পষ্ট। একটি বক্তব্যে দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার প্রকাশ রয়েছে, অন্যটিতে আত্মসমর্পণ ও ক্রীতদাসসুলভ মানসিকতার প্রতিফলন ঘটেছে।

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– সংগঠনির ভাইস-চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান হাওলাদার, মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
মিয়ানমারে সার পাচার, জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩
শেখ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্ডবাজি: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমেই হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রান্সের দাঙ্গায় উসকানিমূলক প্রচারণা চালিয়েছে রুশ নেটওয়ার্ক
ফ্রান্সের দাঙ্গায় উসকানিমূলক প্রচারণা চালিয়েছে রুশ নেটওয়ার্ক
মিয়ানমারে সার পাচার, জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩
মিয়ানমারে সার পাচার, জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩
নতুন পাসপোর্ট কীভাবে করবেন
নতুন পাসপোর্ট কীভাবে করবেন
দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে, পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে, পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী