স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতারের পর হামলা, দুই পুলিশ কর্মকর্তা আহত

কক্সবাজার প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ২২:১৭ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২২:১৭

কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। এ সময় লাঠিসোঁটার আঘাত ও মারধরে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম দিদারুল আলম (৩৪)। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার জাবেদ আলমের ছেলে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন রামু থানার এসআই মোহাম্মদ আনোয়ার ও এএসআই বোরহান উদ্দিন। তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রামু থানার ওসি এ কে ফজলুল হক বলেন, দিদারুলকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে একদল নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। ঘটনার পর থেকে তাকে গ্রেফতারে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাতে একটি বাড়িতে অন্তত ৬ জনের পুলিশের একটি দলে অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেফতার করে। এ খবর ছড়িয়ে পড়লে নারী-পুরুষেরা অন্ধকারে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। কয়েকজন পেছন দিক থেকে পুলিশ সদস্যদের লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথায় আঘাত পেয়ে দুই পুলিশ কর্মকর্তা মাটিতে পড়ে যান। এ সুযোগে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।

পুলিশ জানায়, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিদারুল। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ঘোষিত লকডাউন ঘিরে নাশকতার পরিকল্পনার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য ছিল পুলিশের কাছে। মঙ্গলবার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। তবে থানায় নেওয়ার আগেই তাকে ছিনিয়ে নেওয়া হয়।

আহত এসআই মোহাম্মদ আনোয়ার বলেন, দিদারুলকে গ্রেফতারের পর তার পরিবারের সদস্যসহ ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পেছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান। হামলায় এএসআই বোরহান উদ্দিনও আহত হন। এ সময় হামলাকারীরা দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের গাড়ি চুরি করে আরেক জায়গায় ফেলে গেলো চোর, ৩ ঘণ্টা পর উদ্ধার
সারা দিন গোপালগঞ্জে যা ঘটলো, হঠাৎ কারাগারে বাড়তি নিরাপত্তা
ইউএনও-ওসির কঠোর অবস্থান, চাঁদাবাজির ৪ লাখ ফেরত দিলেন ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতিল
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতিল
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার
পোশাক খাতের অস্থিরতায় বিপর্যস্ত হতে পারে ব্যাংক খাত
পোশাক খাতের অস্থিরতায় বিপর্যস্ত হতে পারে ব্যাংক খাত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা