নিখোঁজের পাঁচ দিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ১৫:৪৭ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৫:৪৭

কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচ দিন পর সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতের (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন রিফাত। তার কোনও খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। তার মৃত্যুর কারণ জানতে পারিনি।

/এফআর/
সম্পর্কিত
১৮ দিন আগে নতুন বাসায় উঠলেন নারী, মিললো গলাকাটা লাশ
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললো মিয়ানমার
আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললো মিয়ানমার
ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, পাল্টা বিজেপির ‘পাকিস্তানপ্রেমী’ খোঁচা
ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, পাল্টা বিজেপির ‘পাকিস্তানপ্রেমী’ খোঁচা
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন