‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ১৫:৪৫ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৫:৪৫

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাজকে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। নিকোর হাত ধরে তিনি বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ সম্প্রতি আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চাচা ফাবিয়ান পাসের মাধ্যমে প্রকাশ্যে এসেছে সেই ঘটনা।

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান মেসি। সেই দিনের স্মৃতিচারণা করে ফাবিয়ান জানান, মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচ শেষে লকার রুম থেকে বেরিয়ে আসছিলেন নিকো। এ সময় সেখানে ছিলেন মেসির মা সেলিয়া।

ফাবিয়ানের ভাষ্য অনুযায়ী, নিকোকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেলিয়া। নিকোও তাকে চিনতে পেরে শুভেচ্ছা জানাতে এগিয়ে যায়। তখনই নিকোর হাত ধরে সেলিয়া বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ মেসির মায়ের মুখে এমন কথা শুনে বিস্মিত হয়ে যান নিকো।

তবে মেসির মায়ের কাছ থেকে এমন স্বীকৃতি পেলেও নিজেকে আর্জেন্টাইন মহাতারকার উত্তরসূরি মনে করেন না নিকো। চাচা ফাবিয়ান জানিয়েছেন, নিকো বেশ শান্ত ও বিনয়ী স্বভাবের। মেসির সঙ্গে দেখা করতে পারা এবং তার পাশে খেলার সুযোগ পাওয়াকেই জীবনের বড় প্রাপ্তি মনে করেন তিনি।

বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোতে খেলছেন নিকো পাজ। আর্জেন্টিনার বাইরে থাকায় দেশটির ফুটবলকে ঘিরে থাকা প্রবল আবেগ ও চাপ থেকেও কিছুটা দূরে রয়েছেন তিনি। ফাবিয়ানের মতে, আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি ও আবেগের মাত্রা নিকোর কাছে এখনও বিস্ময়কর।

সম্প্রতি কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে জোড়া গোল করেন নিকো। এরপর থেকেই মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে মেসির মায়ের সেই মন্তব্য নিকোকে ঘিরে আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা।

 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
বিশ্বকাপের শিরোপা না জিতেও বছরকে ইতিবাচক দেখছেন স্কালোনি
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
সর্বশেষ খবর
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
নিখোঁজের পাঁচ দিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচ দিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
যুবরাজ উইলিয়ামের জন্য করনের ১৪ পদের রাজকীয় মেনুতে কী কী ছিল?
যুবরাজ উইলিয়ামের জন্য করনের ১৪ পদের রাজকীয় মেনুতে কী কী ছিল?
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন