ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ১৩:৪৫ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:৪৫

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদ ভেঙে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার চান্দপুর বাজারসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন মাছিহাতা ইউনিয়নের ১০ গ্রামের কয়েক শ মানুষ। এতে দুই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

এর আগে চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে আটলা, পাঘাচং, চিনাইর, চাপুইর, খেওয়াই ও ফুলবাড়ীয়াসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা অংশ নেন।

মাছিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।

সভা চলাকালে ক্ষুব্ধ বাসিন্দাদের একটি অংশ পাশের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস পাঘাচং স্টেশন এলাকায় প্রায় ২০ মিনিট আটকা পড়ে। পরে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেসও প্রায় ৩০ মিনিট আটকে রাখেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা, বাসুদেব ও নবগঠিত বরিশল ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন ভেঙে বরিশল নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই বিদ্যমান ইউনিয়ন পরিষদ ভেঙে নতুন উপজেলা গঠন করতে দেওয়া হবে না।

মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, তারা দীর্ঘদিন ধরে মাছিহাতা ইউনিয়নের বাসিন্দা হিসেবে পরিচিত। এই ইউনিয়নের অধীনেই থাকতে চান তারা। দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া অন্য বাসিন্দারাও একই দাবি জানান। তাদের বক্তব্য, তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা হিসেবে থাকতে চান, নতুন কোনও উপজেলার সঙ্গে যুক্ত হতে চান না।

এদিকে অবরোধের খবর পেয়ে সদর মডেল থানার ওসি খাইরুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি আখাউড়া থেকে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরাও সেখানে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের রেললাইন থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

/আরএইচ/
সম্পর্কিত
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছুটি ১২ কারখানা
সর্বশেষ খবর
ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো ইউয়ান
ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো ইউয়ান
বেপরোয়া সরকারি প্রাথমিকের ১২ শিক্ষক, মানছেন না প্রশাসনিক ও বিভাগীয় নির্দেশনা
বেপরোয়া সরকারি প্রাথমিকের ১২ শিক্ষক, মানছেন না প্রশাসনিক ও বিভাগীয় নির্দেশনা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭
২৩ দিনে নাশকতার ২১৩ ঘটনা, নিহত ১: পুলিশ
২৩ দিনে নাশকতার ২১৩ ঘটনা, নিহত ১: পুলিশ
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স