৬ জনকে গুলি করার দায় স্বীকার করলেন সন্ত্রাসী রায়হান, বললেন ‘লাগলে সহায়তা দেবো’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ নভেম্বর ২০২৬, ১৯:২৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে চুঁরখারহাট বাজারে এলোপাতাড়ি গুলিতে ছয় জন আহত হওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আহতদের সহায়তার আশ্বাস দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। যার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে তিনি এ হামলার দায় স্বীকার করে লিখেছেন, ‘আসলামুলাইকুম প্রিয় ফটিকছড়িবাসি, আমি রায়হান। গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজিযোগে বাহির হলে, আমাকে আওয়ামীপন্থি মনে করে গাড়ি আটকাতে চেষ্টা করে কিছু আবাল- বিএনপি নেতাখেতা। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই, অবশ্যই ওনাদের সঙ্গে আমার কোনও ঝামেলা ছিলো না, শান্তভাবে যাচ্ছিলাম রাস্তা আটকাবি কেন? যারা যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই, আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওই খানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেও অসহায় টাকা পয়সা সাহায্যে লাগে আমাকে ইনবক্স করিয়েন, ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে খোঁজ নিও গাড়ির ভেতরে কে আছে।’ 

সোমবার রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৪-৫ জন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি ছোড়েন। পরে চৌমুহনী মোড়েও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান তারা।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত ছয় জন হলেন- জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশারচালক জাবেদ হোসেনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

ওই রাতে জাবেদ হোসেনের তথ্যে চুঁরখারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের টিম। রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে অভিযানের একপর্যায়ে হ্যান্ডমাইকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ। অভিযানের এক পর্যায়ে রায়হানকে খুঁজে পেতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়াসহ স্থানীয়দের সহযোগিতা চান তিনি।

তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী রায়হান সুয়াবিল এলাকায় আত্মগোপনে ছিলেন এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করা হয়।’

/এফআর/
সম্পর্কিত
বাড়িওয়ালাকে সন্ত্রাসী দেখিয়ে ভাড়াটিয়ার হুমকি, এরপর বাড়িতে গুলি
ডেটিং অ্যাপে নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৭
সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স চলে যায় ঋণের ফাঁদে
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স চলে যায় ঋণের ফাঁদে
২০৩১ সালে চার দেশে, ২০৩৫ সালে যুক্তরাজ্যে নারী বিশ্বকাপ
২০৩১ সালে চার দেশে, ২০৩৫ সালে যুক্তরাজ্যে নারী বিশ্বকাপ
‘আমাকে শেষ বলে দেওয়া মানুষদের জন্য এই গোল’
‘আমাকে শেষ বলে দেওয়া মানুষদের জন্য এই গোল’
তথ্য অধিকার কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান ‘তথ্য অধিকার ফোরামের’
তথ্য অধিকার কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান ‘তথ্য অধিকার ফোরামের’
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ