তথ্য অধিকার কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান ‘তথ্য অধিকার ফোরামের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৯:৫২ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:৫২

তথ্য অধিকার আইনের বাস্তবায়নে বর্তমান তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশনকে আইনে দেওয়া ক্ষমতা যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও বাজেট বরাদ্দের সুপারিশ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

তথ্য অধিকার ফোরাম বলেছে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশন আইনে দেওয়া ক্ষমতাবলে একটি দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধানের মাধ্যমে রায় দিতে পারে। প্রয়োজনে জরিমানা আরোপ এবং বিভাগীয় শাস্তির সুপারিশও করতে পারে।

ফোরামের মতে, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের একজন বিচারককে অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ। তাই প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের হওয়া প্রয়োজন। তাঁদের পদমর্যাদায় বিভিন্ন সময়ে ভিন্নতা থাকলে জনমনে, বিশেষ করে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও এ পদমর্যাদা বাস্তবায়ন প্রয়োজন।

তথ্য অধিকার ফোরাম আরও বলেছে, পেশাদারত্বের সঙ্গে তথ্য কমিশন পরিচালনা, জনসচেতনতা তৈরি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় কমিশনকে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দ করা প্রয়োজন।

কমিশনের সচিবের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সংবেদনশীল এবং আইনটি নিয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগের প্রয়োজন বলেও মনে করে ফোরাম।

নতুন কমিশনকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম স্বাধীন ও কার্যকরভাবে কমিশন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধিদল নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে।

তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের পাশাপাশি বিবৃতিতে সম্মতি জানিয়েছেন সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিবিএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারপারসন ড. অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিব) সদস্য ও ডেপুটি ডিরেক্টর রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রজেক্টের প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।

/ইউএস/
সম্পর্কিত
‘গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা দেখি না: ডা. জাহেদ
সর্বশেষ খবর
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স চলে যায় ঋণের ফাঁদে
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স চলে যায় ঋণের ফাঁদে
২০৩১ সালে চার দেশে, ২০৩৫ সালে যুক্তরাজ্যে নারী বিশ্বকাপ
২০৩১ সালে চার দেশে, ২০৩৫ সালে যুক্তরাজ্যে নারী বিশ্বকাপ
‘আমাকে শেষ বলে দেওয়া মানুষদের জন্য এই গোল’
‘আমাকে শেষ বলে দেওয়া মানুষদের জন্য এই গোল’
পাঁচ মহাদেশের ১৪ স্থানে আর্জেন্টিনার ফুটবল উন্নয়ন কার্যক্রম
পাঁচ মহাদেশের ১৪ স্থানে আর্জেন্টিনার ফুটবল উন্নয়ন কার্যক্রম
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ