মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ১৩:০০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:০২

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে খিলগাঁও গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত একটি মিছিলে অংশ নিতে যাচ্ছিলেন খোরশেদ আলম। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় একটি পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়।

/আরএইচ/
সম্পর্কিত
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ 
১৪ বছরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, অনিশ্চয়তায় তাজরীনের আহত শ্রমিকদের জীবন
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
আইফোনের স্টোরেজ নিচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, বন্ধ করবেন যেভাবে
আইফোনের স্টোরেজ নিচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, বন্ধ করবেন যেভাবে
দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম জাদুঘর
দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম জাদুঘর
ভাগ্যিস শেখ হাসিনা বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান: তথ্য উপদেষ্টা 
ভাগ্যিস শেখ হাসিনা বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান: তথ্য উপদেষ্টা 
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের রাস উৎসব
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের রাস উৎসব
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি