সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৪:৩২ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৪:৩২

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবামাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

নিজেদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করা হয়। পাশাপাশি ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়।

তদন্ত শেষ হলে এর ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মন্ত্রণালয় তাদের মাগফিরাত কামনা করেছে এবং স্বজনদের ধৈর্য ও শক্তি প্রার্থনা করেছে।

দুর্ঘটনা সংক্রান্ত তথ্য জানতে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি সূত্রের ওপর নির্ভর করার এবং গুজব বা যাচাইবিহীন খবর প্রচার না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ আমিরাতে এক ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে বহু যানবাহনের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।

/এসএইচএম/
সম্পর্কিত
২০২৫ সালে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে ৫ নারী খুন: জাতিসংঘ
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাসহ চারজনকে ৭৪ বেত্রাঘাত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতেন: রিজভী
আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতেন: রিজভী
বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ
বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণে জামায়াতের আহ্বান
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণে জামায়াতের আহ্বান
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ