সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৩

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ এ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১০১ জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

/আরএইচ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে পর্যটকদের ‘জিম্মি’ দশা, ২০ টাকার ডিম কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা
সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
সর্বশেষ খবর
চীনা রকেটে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
চীনা রকেটে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার 
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার 
রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট বসিয়ে তল্লাশি 
রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট বসিয়ে তল্লাশি 
মিনারেল ওয়াটারে বাড়তি কী এমন থাকে
মিনারেল ওয়াটারে বাড়তি কী এমন থাকে
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?