চট্টগ্রাম শহরের এক সড়কের দুই পাশেই দেবে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০২৬, ১৬:২০ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:২০

চট্টগ্রাম নগরের নয়াবাজার গোলচত্বরে ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের একটি অংশ দেবে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) গোলচত্বরের এক পাশে এবং বুধবার (২৫ নভেম্বর) সকালে আরেক পাশে দেবে যায়। প্রশস্ত সড়ক হওয়ায় আপাতত যানবাহন চলাচলে সমস্যা না হলেও দ্রুত সড়কটি সংস্কার করা না গেলে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

সড়কের অংশ দেবে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম ওয়াসা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) দায়ী করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের দাবি, দেবে যাওয়া অংশে ওয়াসার পাইপ রয়েছে। বিটিসিএলও কাজ করছিল। এতে পানির পাইপ ফুটো হয়ে গেছে। ফলে মাটির নিচের স্তর নরম হয়ে যাওয়ায় সড়ক দেবে গেছে।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, সড়কের এই অংশে ওয়াসা কিছু দিন আগে পাইপ বসানোর কাজ করছিল। কোনও কারণে পাইপের ছিদ্র থাকতে পারে। পানি বের হয়ে মাটি নরম হয়েছে। এর মধ্যে বিটিসিএলও পাইপ বসানোর কাজ করছে। এতে পাইপ ফুটো হয়েছে।

সড়কের দেবে যাওয়া অংশ বাঁশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে জানিয়ে আনিসুর রহমান বলেন, পাইপ ফুটো হয়ে যাওয়ায় পানির প্রচণ্ড চাপে মাটি দেবে গেছে। ওয়াসা পানির সরবরাহ বন্ধ করেছে। কোথায় পাইপ ফুটো হয়েছে, তা খুঁজে বের করে সংস্কার করার প্রক্রিয়া চলছে। এরপর সিটি করপোরেশন সড়ক ঠিক করবে।

ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ওয়াসার কাজের জন্য সড়ক দেবে যাওয়ার অভিযোগ সত্য নয়। ওই এলাকায় ওয়াসার কাজ প্রায় পাঁচ মাস আগে শেষ হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
ওয়াসার গাড়িচালক থেকে কোটিপতি তাজুল, সঙ্গে ১৭টি ফ্ল্যাটের মালিক
সর্বশেষ খবর
বেতার-টিভিসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি হচ্ছে
বেতার-টিভিসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি হচ্ছে
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ
সালাহউদ্দিন-ইলিয়াসের গুমের বিষয়ে শিগগিরই প্রতিবেদন: চিফ প্রসিকিউটর
সালাহউদ্দিন-ইলিয়াসের গুমের বিষয়ে শিগগিরই প্রতিবেদন: চিফ প্রসিকিউটর
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান