বাড়ির উঠানে বাবার লাশ রেখে দলিল নিয়ে ভাইবোনদের মারামারি-ভাঙচুর

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর)
২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৫ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

৮১ বছর বয়সী বৃদ্ধ বাবার মরদেহ বাড়ির উঠানে রেখেই সম্পত্তির বিরোধে ভাই-বোনের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রবাসফেরত বড় ভাইয়ের বাড়িতে ছোট ভাই ও বোনের হামলা এবং জমির দলিলপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যাপারী বাড়িতে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে প্রবাসী বড় ছেলে মো. মনির হোসেনের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মারা যান বৃদ্ধ মফিজ উল্ল্যা। তবে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তার মরদেহ দাফন নিয়েও জটিলতা তৈরি হয়। পরে বুধবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, সম্পত্তির বিরোধের জেরে সোমবার রাত ১২টার দিকে মনিরের বাড়িতে হামলা, ভাঙচুর ও জমির দলিলপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। হামলার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন। বাড়ির সিসিটিভি ফুটেজে তাকে মারধরের দৃশ্যও দেখা গেছে বলে দাবি করেছেন স্বজনেরা।

তবে অভিযোগ অস্বীকার করে মিলন ও ফারুক জানান, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধারের জন্য গিয়েছিলেন। সেখানে ভাঙচুর বা হামলা কে করেছে, তা তারা জানেন না।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাব্বত উল্যা বলেন, বাবার মরদেহ বাড়ির উঠানে রেখেই জমির দলিল নিয়ে ভাই-বোনদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার রাতে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে মফিজ উল্ল্যাকে দাফন করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‌এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

/এএম/ 
সম্পর্কিত
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু
অভিনেতা সোহেল খানের মৃত্যু নিয়ে যা বললেন শেষ সিনেমার প্রযোজক
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
বৈভবের অবিশ্বাস্য ইনিংসের পর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের সাবেক ক্রিকেটারের
বৈভবের অবিশ্বাস্য ইনিংসের পর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের সাবেক ক্রিকেটারের
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য