‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৭:৫৩ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৫৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও কূটনৈতিক দূত জ্যারেড কুশনার বলেছেন, গাজায় গণহত্যার কারণে ইসরায়েল বিশ্বে একঘরে হওয়ার পথে। সোমবার প্রকাশিত নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ৭ অক্টোবরের ট্র্যাজেডি থেকে উঠে দাঁড়িয়ে আরও নিরাপদ ও বিশ্বের সঙ্গে আরও সম্পৃক্ত হতে পারে। অথবা তারা বর্তমান পথেই চলতে পারে, যা বৈশ্বিকভাবে একঘরে হওয়ার দিকে যাচ্ছে।

ইসরায়েলের দীর্ঘদিনের সমর্থক কুশনার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পারিবারিক বন্ধু। গাজার পুনর্গঠন তদারকির জন্য বিতর্কিত বোর্ড অব পিসও তার তৈরি। তবে তার মন্তব্যের কারণ স্পষ্ট নয়।

জাতিসংঘের হিসাবে গাজা পুনর্গঠনে খরচ হবে ৭০ বিলিয়ন ডলার। কিন্তু ২৪৫ কোটি ডলারের ৬৬টি প্রকল্পের ছোট উদ্যোগই শুরু করতে হিমশিম খাচ্ছেন কুশনার। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউ ইয়র্কে এক উপস্থাপনায় তিনি দায়ী করেন বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিলম্বকে, যে কারণেই হোক।

উপসাগরীয় দেশগুলো অর্থ আটকে রেখেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধের কারণে তারা অর্থনৈতিক সংকোচনেও পড়েছে। গাজার যুদ্ধোত্তর পরিকল্পনার অন্যতম মার্কিন কর্মকর্তা আরিয়ে লাইটস্টোন বসন্তে অর্থ চাইতে সৌদি আরবে গিয়ে খালি হাতে ফেরেন। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় ঢোকেনি, ফিলিস্তিনি টেকনোক্র্যাটরাও রয়ে গেছেন কায়রোয়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বোর্ডের ১৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির ২ শতাংশেরও কম পূরণ হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/
সম্পর্কিত
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনার মৃত্যু
তীব্র শীতে কাঁপছে কাশ্মীর ও লাদাখ, তাপমাত্রা কত
সর্বশেষ খবর
উত্তপ্ত নড়াইলের এসপি পদে বদলি, নতুন কে হলেন?
উত্তপ্ত নড়াইলের এসপি পদে বদলি, নতুন কে হলেন?
জিমে যাওয়ার সময় নেই? বাড়ির এক কোণেই বানান ছোট্ট ফিটনেস কর্নার
জিমে যাওয়ার সময় নেই? বাড়ির এক কোণেই বানান ছোট্ট ফিটনেস কর্নার
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
পেশাগত সাফল্যের পাশাপাশি দেশের উন্নয়নেও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী
পেশাগত সাফল্যের পাশাপাশি দেশের উন্নয়নেও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য