ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০০

চট্টগ্রামের মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (২৮ নভেম্বর) ভোরে মীরসরাই সদর ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে। তবে শনিবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দেওয়ার ভিডিও শেয়ার করলে বিষয়টি জানাজানি হয়।

গ্রামীণ ব্যাংক মীরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে অফিসে এলে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে পারেন।

তিনি বলেন, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রণজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। ভোরে আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের অংশের সাইনবোর্ড, ফটকের ভেতরে এবং দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা ছোড়ে। এতে দেয়াল ও ফটকে আগুন ধরে যায়।
নিরাপত্তাকর্মী রণজিত বিষয়টি জানাতে সবাইকে ফোন করেন। পরে ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। তারা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের একটি ভিডিও শেয়ার করলে তা বিভিন্ন আইডিতে শেয়ার হতে দেখা যায়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, গ্রামীণ ব্যাংকের মীরসরাই শাখায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর পর সেখানে আগুন দেখা যায়নি। এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। 

/আইএএম/
সম্পর্কিত
মিরপুরে বাসে ও বসিলায় পুলিশের গাড়িতে আগুন
সরকারি খরচে তৈরি মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ-গুলিবর্ষণ
সর্বশেষ খবর
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার দিন
বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার দিন
কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.১ ডিগ্রি
কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.১ ডিগ্রি
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো