কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তিনি নগরীতে এসে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের হাতে ফুলের নৌকা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
কুমিল্লা কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস বলেন, শুনেছি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল।
এদিকে আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে মাহবুবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ২
/এআর /এএইচ/








