গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ দুই কর্মকর্তা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৮:৫৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৮:৫৯

গ্রেফতারের প্রতীকী ছবি গ্রামীণ ব্যাংকের গ্রাহকের স্বাক্ষর জালিয়াতি করে ৪০ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা আত্মসাৎ করার অভিযোগে ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে দুদক কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি টিম গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল অফিস থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যাংক ম্যানেজার আনোয়ার হোসেন ভূঁইয়া নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের এবং সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহ কুমিল্লার লাকসাম উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।
দুদক কুমিল্লার কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপটী (পশ্চিম) গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন এবং একই শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ ওই ব্যাংকের গ্রাহকদের স্বাক্ষর জালিয়াতি করে ৪০ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা আত্মসাৎ করেন। দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদী হয়ে বিগত ২০১৪ সালের ১৯ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় গ্রেফতারকৃত ওই দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, দুদকের একটি টিম উভয়কে গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল অফিস থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর দুই ব্যাংক কর্মকর্তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ দুই কর্মকর্তা গ্রেফতার নিজের পিস্তলের গুলিতে মারা গেলেন আ.লীগ নেতা টুকু

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম