নিজের পিস্তলের গুলিতে মারা গেলেন আ.লীগ নেতা টুকু

রাজশাহী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৮:২৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৮:২৮

নিজের পিস্তলের গুলিতে মারা গেলেন আ.লীগ নেতা টুকু নিজের লাইসেন্স করা পিস্তল পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউল হক টুকু (৫২)।বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান।
ওসি বলেন, রবিবার বিকাল ৪টার দিকে রাজশাহী মহানগরীর নগরভবনের সামনে দরিখরবনায় তার নিজ চেম্বার ভবনে বসে নিজের লাইসেন্স করা পিস্তল পরিষ্কার করছিলেন। এসময় অসবধানতাবশত পিস্তল থেকে গুলি বের হয়ে তার বাম বগলের নিচে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর ৫নং ওয়ার্ডে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পশ্চিমাঞ্চল রেলওয়ে ভবনে টেন্ডারবাজি করতে গিয়ে প্রকাশ্যে গুলি ছুঁড়ে গ্রেফতার হয়েছিলেন টুকু। রেলের সরঞ্জাম নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম আম্বিয়ার কার্যালয়ে গিয়ে ওই সময় গুলি ছোঁড়ার জন্য তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছিল। গত ২০১১ সালের ৩ এপ্রিল থেকে ২০১২ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত চেম্বার অব কমার্সের প্রশাসক পদে টুকু দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন:

নিজের পিস্তলের গুলিতে মারা গেলেন আ.লীগ নেতা টুকু শোক দিবস ঘোষণার দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী