গোপালগঞ্জে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। তার নাম জালাল (৩৫)। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালকের কোনও সন্ধান মেলেনি।
নিহত জালাল খুলনা মহানগরের খালিশপুর ৭ নং ঘাট এলাকার জলিল মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এসআই শাহ আলম জানান, ঢাকা থেকে খুলনার গন্তব্যে ছেড়ে আসা সয়াবিন তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক ( নং খুলনা মেট্রো ট ১১-০৩৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোনাপাড়া মোড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের সহকারী জালাল মারা যান।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-
ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ঢামেকের পুরনো ভবন!
মৌলভীবাজারে আ. লীগের ১১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
/এফএস/








