মৌলভীবাজারে আ. লীগের ১১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ০৬:০২আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০৬:১০

মৌলভীবাজার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৪টি ও রাজনগর উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে।
বুধবার মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৭ মে ৪র্থ দফা ইউনিয়ন নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ৬ টি ও রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়নে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সকল ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ছাড়া বিদ্রোহী প্রার্থী হওয়ায় প্রাথমিক সদস্যপদ ও দলীয় সকল পদ থেকে তাদের বহিষ্কার করেন জেলা আওয়ামী লীগ।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

কুলাউড়া উপজেলার বহিষ্কৃতরা হলেন-  টিলাগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল মালিক, শরীফপুর ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, হাজীপুর ইউনিয়নে ইউপি যুবলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান ফটিক এবং পৃথিমপাশা ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ জোবায়ের।

রাজনগর উপজেলার বহিষ্কৃতরা হলেন- টেংরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. টিপু খাঁন, মুন্সিবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাতির মিয়া, ফতেহপুর ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য মতিউর রহমান, উত্তরভাগ ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ শাহীদুজ্জামান (ছালিক), কামারচাক ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান (সোহেল), মনসুরনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. ছাদিকুর রহমান ও পাঁচভাগ ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য মো. সামছুন নুর আজাদ।

আরও পড়ুন:

মৌলভীবাজারে আ. লীগের ১১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি