টাঙ্গাইলে দোকান থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ১৬:০৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৬:১৪

হত্যা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল এলাকায় নিখিল চন্দ্র জোয়ারদার (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখিল চন্দ্র ডুবাইল গ্রামের নলিনী কান্ত জোয়ারদারের ছেলে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে একটি মটরসাইকেলে করে ৩ যুবক ডুবাইল বাজারে অবস্থিত নিখিলের ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। পরে নিখিলকে কথা বলার জন্য দোকান থেকে রাস্তার পাশে ডেকে নেয় তারা। এ সময় দু’পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মারাত্মক আহত হওয়ায় ঘটনাস্থলেই মারা যান নিখিল।
ওসি আরও বলেন, নিখিলের মরদেহের পাশে বোমার মতো দেখতে বস্তুসহ একটি ব্যাগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে প্রাথমিক আলামত সংগ্রহসহ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন:

টাঙ্গাইলে দোকান থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা শাশুড়িকে হত্যার পর জামাইয়ের আত্মহত্যা!

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের