পাটুরিয়ায় বালুবাহী ট্রলারডুবি : ২ শ্রমিকের সন্ধানে চলছে অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০১৬, ১৯:৩৪আপডেট : ০২ মে ২০১৬, ১৯:৩৭

ট্রলার ডুবি রবিবার ঝড়ের কবলে পড়ে পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে বালুবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে চলছে উদ্ধারাভিযান। পাটুরিয়া নৌ-পুলিশের  ইনচার্জ মো. শামীম হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।  
নিখোঁজরা হলেন রহিস প্রামানিক(৫০) ও কুদ্দুস প্রামানিক (৫৫)। তাদের বাড়ি পাবনা সদর উপজেলা বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
নৌ-পুলিশের  ইনচার্জ জানান, পাবনা এলাকা থেকে বালু নিয়ে আট শ্রমিক পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা হন। পথে সন্ধ্যায় বালুবাহী ট্রলারটি প্রবল ঝড়ের কবলে পড়ে। পাটুরিয়া তিন নম্বর ঘাটের কাছে এসে ট্রলারটি ডুবে যায়। ছয় শ্রমিক সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও দুই জন উঠতে পারেনি।
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সোমবার দিনভর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা চালালেও নিখোঁজ দুই জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন:

পাটুরিয়ায় বালুবাহী ট্রলারডুবি : ২ শ্রমিকের সন্ধানে চলছে অভিযান মাদক ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিলো এলাকাবাসী

/এইচকে/ আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী