কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
০৪ মে ২০১৬, ১১:৪০আপডেট : ০৪ মে ২০১৬, ১১:৪০

মাদারীপুর মাদারীপুরের কালকিনির উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম কালু শিকদার (৪৫)। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।
এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহত কালুর স্বজনরা।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার সমর্থক কালুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে মারত্মক আহত করেন প্রতিপক্ষের লোকজন। এসময় তার চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং পায়ে ও পিঠে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:
কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ খুলনায় জুট মিলে আগুন

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক