ইউপি নির্বাচনের দু’দিন আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মো. হাসান যুবায়ের হিটলার। বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে হামলা, মামলা, প্রচার কেন্দ্র ভাঙচুর ও পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থী হাসান যুবায়ের অভিযোগ করেন, তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের পক্ষে স্থানীয় প্রশাসন উঠে পড়ে লেগেছে। গত ৩ মে মোস্তফা কামালের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমার প্রার্থীর নেতা-কর্মীদের ওপর হামলা ও কেন্দ্র ভাঙচুর করে। এঘটনায় উল্টো মোস্তফা কামালের পক্ষে পুলিশ মামলা নিয়ে নৌকার কর্মীদের হয়রানি করছে। পুলিশি হয়রানির ভয়ে তার কর্মীরা বর্তমানে এলাকা ছাড়া। এ অবস্থায় ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
খালিয়াজুরিতে ঝগড়া থামাতে গিয়ে গৃহবধূ খুন
/এআর/







