ঢাকা বিভাগে থাকার দাবিতে মাদারীপুরে আন্দোলন

মাদারীপুর প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৫:২৮আপডেট : ১০ মে ২০১৬, ১৫:২৮

ঢাকা বিভাগে থাকার দাবিতে মাদারীপুরে আন্দোলন ‘ঢাকা বিভাগ ছাড়বো না, অন্য বিভাগে যাবো না’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় ৫ কিলোমিটারের বেশি দীর্ঘ মানববন্ধন হয়। এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেন।

মাদারীপুর জেলা ঐক্য পরিষদের ডাকে এই মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা পাভেলুর রহমান শফিক খান, সদস্য সচিব ও শ্রমিক নেতা নিটুল খন্দকার, সাবেক পৌর মেয়র নূরুল আলম বাবু চৌধুরী, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক পৌরসভা চেয়ারম্যান খলিলুর রহমান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদারসহ অন্যরা। ঢাকা বিভাগে থাকার দাবিতে মাদারীপুরে মানববন্ধন

বক্তারা বলেন, পদ্মা সেতু বাস্তবায়িত হলে এবং ঢাকার সঙ্গে থাকলে মাদারিপুরের সব ধরনের আর্থ-সমাজিক যোগাযোগ বাড়বে। অন্যদিকে ফরিদপুরের সঙ্গে যুক্ত করা হলে এই জেলাকে অনগ্রসর অবস্থায় থাকতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুরকে বিভাগ ঘোষণা করে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করলে তাতে অন্তর্ভুক্তির প্রতিবাদে মাদারীপুর ও শরীয়তপুর জেলায় আন্দোলন শুরু করে। আগামীতে দক্ষিণাঞ্চলের (বরিশাল ও খুলনা বিভাগের) সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়াসহ আরও বড় ধরণের আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বুধবার

‘পাকিস্তান খালেদা জিয়ার জন্য তদবির করছে’

/জেবি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম