মানিকগঞ্জে ২টি ইউনিয়নের নির্বাচন স্থগিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৬:৩৩আপডেট : ১০ মে ২০১৬, ১৬:৩৬

ইউপি নির্বাচন ২০১৬ মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ও জাগীর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো.মুনীর হোসাইন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহাম্মদ স্বাক্ষরিত একটি চিঠিতে  মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ও জাগীর ইউনিয়নে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানে বাধা দেওয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া, আগামী ১৫ মে’র মধ্যে  তদন্ত প্রতিবেদন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের কাছে   জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, নানা অনিয়মের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশন ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এসেছে। তবে মানিকগঞ্জ সদর উপজেলার বাকি আটটি ইউনিয়ন পরিষদে আগামী ২৮মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,আগামী ২৮মে পঞ্চম ধাপে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও গড়পাড়াসহ ১০টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। চেয়ারম্যান পদে জাগীর ইউনিয়নের ৩টি ও গড়পাড়া ইউনিয়নের ৫টি মনোনয়ন পত্র উঠানো হলেও দুই ইউনিয়নেই আওয়ামী লীগের দুই প্রার্থী ছাড়া বাকিরা অজ্ঞাত কারণে মনোনয়নপত্র জমা দেননি।   

আরও পড়ুন: সন্তান হত্যার দায়ে মাসহ দুইজনের মৃত্যুদণ্ড

/জেবি/ এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম