নরসিংদীতে স্কুলছাত্র হত্যা মামলায় দুইজন আটক

নরসিংদী প্রতিনিধি
১১ মে ২০১৬, ১৯:০৯আপডেট : ১১ মে ২০১৬, ১৯:১৩

আটক নরসিংদী আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পারভেজ মিয়া (১৩) হত্যার দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।
এর আগে সকালে নিহত পারভেজের বাবা আ. সাত্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গতকাল বিকেলে পারভেজকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে সহপাঠীরা। এ সময় তার অপর সহপাঠী আহত নুরুল আমিন নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত দু’জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তবে সুষ্ঠু তদন্ত ও বাকি আসামিদের ধরতে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন: যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নৌমন্ত্রীর

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম