যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নৌমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ১৮:৫০আপডেট : ১১ মে ২০১৬, ১৮:৫০

নৌপরিবহনমন্ত্রী (ফাইল ফটো) সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশি-বিদেশি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে  শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
বুধবার ঢাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মহান মে দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
শাজাহান খান বলেন,জঙ্গি-সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে এবং চলমান শান্তি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী,সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন,গার্মেন্টস শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম ও আদমজী জুট মিলস্ শ্রমিক ইউনিয়ন নেতা মো. আলাউদ্দিন প্রমুখ।  
/এসআই/এসএনএইচ/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী