নারায়ণগঞ্জে পৃথকভাবে গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। জেলার রূপগঞ্জ উপজেলায় শুক্রবার পৃথকভাবে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন জানান, শুক্রবার রাত ১১টায় রূপগঞ্জ থানার এস আই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল রূপগঞ্জের তারাব হাটিপাড়া এলাকার নুরু মিয়ার বাড়ির পাশের টিনের বেড়ায় গুজা এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
এর আগে শুক্রবার দুপুরে রূপগঞ্জের কান্দাপাড়া এলাকায় পুলিশ চেকপোস্টে একটি অটোরিকশা থামানোর সিগন্যাল দিলে ৩ যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় দুইজন পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া করে রাজু মিয়া (২৪) নামে একজনকে আটক করে। তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি আমেরিকার তৈরি পিস্তল উদ্ধার করে।
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনও থামেনি: শিল্পমন্ত্রী
/জেবি/টিএন/
আপ এইচকে








