স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনও থামেনি: শিল্পমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ মে ২০১৬, ১৯:০০আপডেট : ১৫ মে ২০১৬, ১৯:০৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থেমে নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষার হার ৭০ শতাংশে উন্নীত হয়েছে। এমন অবস্থায় দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থেমে নেই। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিএনপিও। মানবতাবিরোধী অপরাধীদের বিচার ইস্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন। রবিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ মাত্র সাড়ে ৩ বছর ক্ষমতায় ছিল। এরপর ১৯৯৬ সালে আবার ক্ষমতায় আসে। এ সময়ে দেশের ও মানুষের উন্নয়নে আওয়ামী লীগ কাজ করেছে। সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে আওয়ামী লীগের চেষ্টা অব্যাহত আছে। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের  নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্‌বান জানান।
আরও পড়তে পারেন: বৈষম্যমূলক নীতিমালা ও হয়রানি থেকে মুক্তি চান সুপারমার্কেট মালিকরা

সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বেগম রিফাত আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

পরে শিল্পমন্ত্রী সাতক্ষীরার ভোমরা বন্দরে শুল্কমুক্ত বিপণীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের