গাজীপুরে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি
১৬ মে ২০১৬, ১৯:৪৬আপডেট : ১৬ মে ২০১৬, ১৯:৪৮

আদালত গাজীপুরে পূর্বশত্রুতার জেরে পিটিয়ে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় দেন। রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম রাসেল (৩২)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গোলচালা গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে।
গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহম্মদ জানান, পূর্ব শত্রুতার জের হিসেবে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে শ্রীপুরের ভেরামতলী পাগলার বাজারে পৌঁছুলে প্রতিপক্ষ রাসেলের নেতৃত্বে আসামিরা ওই এলাকার মেছের আলীকে (৪৫) পিটিয়ে আহত করে।
পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন স্বজনরা তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর রাত সোয়া নয়টার দিকে মেছের আলী মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে জমির উদ্দিন বাদী হয়ে রাসেলসহ চারজনের নামে এবং অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ মামলার প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করে। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আব্দুর রাজ্জাক তদন্ত শেষে রাসেলকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রাসেল দোষী সাব্যস্ত হওয়ায় তাকে দণ্ডিত করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিছ উদ্দিন আহম্মদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম।

আরও পড়ুন: যশোরে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম