প্রধানমন্ত্রীর নির্দেশেই শ্যামল কান্তিকে পুনর্বহাল: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৬, ১৯:০১আপডেট : ২০ মে ২০১৬, ১৯:০৫

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পুনর্বহাল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় গুলিস্তান-সোনারগাঁও রুটে বোরাক পরিবহন সার্ভিসের ৩০টি নতুন এসি বাসের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘সরকার এ ব্যাপারে নির্বিকার ও নির্লিপ্ত নয় কিংবা নিশ্চুপও নয়। সরকার এ ব্যাপারে আন্তরিক। ঘটনা ঘটার পর বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা যারা রাজনীতি করি তাদের ৫ বছরের অর্জন মাত্র ৫ মিনিটের খারাপ আচরণের কারণে শেষ হয়ে যেতে পারে।’

এসময় মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলমসহ বোরাক পরিবহন সার্ভিসের পরিচালকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হেফাজতের সমাবেশে সেই ছাত্র: শ্যামল কান্তি স্যারের শাস্তি চাই! 

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম