বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে খাবার বিক্রেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০১৬, ১৭:১৭আপডেট : ২২ মে ২০১৬, ১৭:২০

গ্রেফতারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাল্লুকবের এলাকায় শনিবার দুপুরে বাক প্রতিবন্ধী এক শিশুকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক খাবার বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আব্দুল হালিম ওরফে হেইলা (৫৫)।
ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাক প্রতিবন্ধী শিশুটি বাড়ির পাশের গজারি বনের ভেতরে লাকড়ি কুড়াতে যায়। এসময়ে তার পিছু নেয় খাবার বিক্রেতা হালিম ও বনের ভেতরে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বনের ভেতরে লাকড়ি কুড়াতে থাকা অন্য লোকজন এগিয়ে এলে হালিম পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা হালিমকে আটক করেন। কিন্তু, তাদের কাছে ক্ষমা চাইলে হালিমকে ছেড়ে দেন তারা।
এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ শিশুকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং আব্দুল হালিমকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিদ বকুল জানান, ধর্ষণের অভিযোগে হালিমকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: পাঁচ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান