নারায়ণগঞ্জে বিএনপির তিন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বয়কট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৬, ১৬:১৩আপডেট : ২৮ মে ২০১৬, ১৬:২৫

ইউপি নির্বাচন ২০১৬ নারায়ণগঞ্জের সোনারগাঁ-এর ১০ ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে নির্বাচন বয়কট করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী। শনিবার বিকেল ৩টায় তারা এ ঘোষণা দেন।
বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের এজন্টেদের কেন্দ্রে থেকে বের করে দিয়ে জালভোট প্রদান এবং বিএনপিপন্থী নেতাকর্মীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এনে এসব প্রার্থীরা নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
শনিবার (২৮ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে সোনারগাঁ কাঁচপুর ইউয়নের আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেনের বিরুদ্ধে জাল ভোট, কেন্দ্র দখল ও বিএনপির প্রার্থীদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বয়কট করে বিএনপির প্রার্থী ফজলুল হক।
এছাড়া সোনারগাঁ পিরোজপুর ইউয়নের বিএনপির ধানের শীর্ষের প্রার্থী রফিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগে নির্বাচন বয়কট করেন। একইসঙ্গে সোনারগাঁ সাদিপুর ইউয়নের বিএনপির প্রার্থী কামরুজ্জামান মাসুমও বয়কট করেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর সাংবাদিকদের জানান, কারচুপির অভিযোগে নির্বাচন থেকে প্রার্থীরা সরে এসেছেন।

/এএইচ/

আরও খবর পড়ুন-

চট্টগ্রামে ব্যালট ছিনতাই, তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত: গুলিবিদ্ধ ৫

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম