চট্টগ্রামে ব্যালট ছিনতাই, তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত: গুলিবিদ্ধ ৫

চট্টগ্রাম প্রতিনিধি
২৮ মে ২০১৬, ১৫:৫৬আপডেট : ২৮ মে ২০১৬, ১৬:৪৬

চট্টগ্রাম

চট্টগ্রামে বিচ্ছিন্ন নির্বাচনি সহিংসতায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সেইসঙ্গে সহিংসতার কারণে তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- রশিদ আহমেদ (৭০), ইউসুফ মিয়া (৫৫), নুরুল আবসার (৫৪), আনোয়ার (৩৫), মমতাজ (৪০)। এদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ চেকপোস্টের নায়েক হামিদুর রহমান।
এছাড়া স্থানীয়রা বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানান।

বোয়ালখালী থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে তিন কিছু জানেন না। তবে বোয়ালখালীতে সংগঠিত বিচ্ছিন্ন সহিংসতার খবর তিনি শুনেছেন।
এদিকে, বোয়ালখালী ও পটিয়ার তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এসব স্থানে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বোয়ালখালী থানার রিটার্নিং অফিসার মো. ইলিয়াস কামাল রিশাত চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, পটিয়ার চর পাথরঘাটা ইউনিয়নের দুটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করার বিষয় নিশ্চিত করেন আবু সাঈদ।
আজ (শনিবার) ইউপি নির্বাচনের পঞ্চম দফায় রাঙ্গুনিয়া, বোয়ালখালী, চন্দনাইশ ও পটিয়া উপজেলার অধীনে ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- 

নোয়াখালীর দুই উপজেলায় ৪১টি কেন্দ্রে ভোট বন্ধ

/এইচকে/এফএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী