নরসিংদীতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি
০২ জুন ২০১৬, ১৫:২৬আপডেট : ০২ জুন ২০১৬, ১৫:৩৫

নরসিংদী
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকারের চালক মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের মামুন খান (৫৫) ও যাত্রী নারায়ণগঞ্জের শাহীন মিয়া (৪৫)।

আহতরা হলেন ফারুক মিয়া (৩০) ও উজ্জল মিয়া (২৫) নামে প্রাইভেটকারের অপর দুই যাত্রী। আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাক্ষণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শিবপুরের কারারচরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মামুন খান মারা যান। গুরুতর আহত প্রাইভেটকারের তিন যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।

আরও পড়ুন:
আমতলীতে মেম্বারের ছেলের নেতৃত্বে শিশুকে গণধর্ষণ!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান